ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেবিদ্বারে ফ্যামিলি কার্ড কেলেঙ্কারি | সংবাদ প্রকাশের পর ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি Logo দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা: হামলার তথ্য আড়াল করে শিক্ষক দম্পতির সংবাদ সম্মেলনের অভিযোগ Logo চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সাজেদুল ইসলাম পলাশ Logo দেবিদ্বারে বসতঘরে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ Logo আমার নিরাপত্তা কোথায়? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচার চাইলেন ড. মোশাররফের পুত্রবধূ Logo ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo পারিবারিক ঐতিহ্য ও সেবার অঙ্গীকার নিয়ে ৯ নং মোহাম্মদপুরে চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ সরকার শানু Logo দেবিদ্বারে সন্ত্রাস ও নাশকতা বিরোধী আইনে পৌর ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার Logo দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবমুখর পরিবেশ, ঐক্যের ডাক সাইদুর রহমান লিটনের Logo দেবিদ্বারে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার দম্পতি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সাজেদুল ইসলাম পলাশ

NEWS ROOM
  • আপডেট সময় : ০২:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 15
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (‘ক’ ক্যাটাগরিতে) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং সার্বিক পুলিশি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

​জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

​টানা ও ধারাবাহিকভাবে এই অর্জন প্রসঙ্গে ওসি সাজেদুল ইসলাম পলাশ তার অনুভূতি ব্যক্ত করে দাউদকান্দি মডেল থানার সকল অফিসার, ফোর্স এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতাকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই অর্জন কেবল তার একার নয়; বরং থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং দাউদকান্দিবাসীর সার্বিক সহযোগিতার ফলেই এটি সম্ভব হয়েছে। আগামীতেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও মাদক-সন্ত্রাস নির্মূলে দাউদকান্দি মডেল থানা পুলিশ আরও নিষ্ঠার সাথে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সাজেদুল ইসলাম পলাশ

আপডেট সময় : ০২:৩৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬