ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবমুখর পরিবেশ, ঐক্যের ডাক সাইদুর রহমান লিটনের Logo দেবিদ্বারে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার দম্পতি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo ১৭ কোটি টাকার বিল অনুমোদন, টেন্ডার ব্যবস্থাপনা ও সম্পদের উৎস নিয়ে বিতর্কের কেন্দ্রে মাহবুবুল হক চৌধুরীর  Logo দেবিদ্বারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: গাঁজা ও ভারতীয় চাল জব্দসহ গ্রেফতার ৯ Logo মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫ Logo অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! Logo কে এই অতিরিক্ত ডিআইজি যার বাসা থেকে ৮৪ তরুণ-তরুণী আটক Logo পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন পুলিশ সুপার Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায়

দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবমুখর পরিবেশ, ঐক্যের ডাক সাইদুর রহমান লিটনের

Desk News
  • আপডেট সময় : ০৮:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 64
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ও পৌর এলাকার পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম।

এ ছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পোল্যান্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু কাওসার, দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্য আবু তাহের এবং কসবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান লিটন বলেন, দেবিদ্বারে তিনি কোনো ধরনের গ্রুপিংয়ের রাজনীতি চান না। দলের বৃহত্তর স্বার্থে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। ব্যক্তিগত বলয় কিংবা বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে বিএনপির সাংগঠনিক শক্তি ও সুনাম বৃদ্ধিতে সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, দেবিদ্বারের মানুষের কল্যাণে এবং দলের সুনাম ও সাংগঠনিক অবস্থান সুদৃঢ় করতে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চান। এজন্য দলীয় নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের আয়োজক ও দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা বলেন, আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অত্যন্ত সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা ও পৌর এলাকার পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়ন থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, তারা ঐক্যবদ্ধভাবে সাইদুর রহমান লিটনের হাতকে শক্তিশালী করতে চান। আগামী দিনেও সবাইকে সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

দেবিদ্বার উপজেলা যুবদলের সহসভাপতি সোহেল নেয়ামত সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং দেশ গঠনে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবমুখর পরিবেশ, ঐক্যের ডাক সাইদুর রহমান লিটনের

আপডেট সময় : ০৮:২০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬