পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন পুলিশ সুপার
- আপডেট সময় : ০৮:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 7
কুমিল্লায় যুবদল নেতা মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল শুক্রবার গভীর রাতে নগরীর নূরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই দিন তানজিরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করে এসআরবি।
আজ শনিবার যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, বিরোধপূর্ণ জমিটি পানি উন্নয়ন বোর্ডের। গ্রেপ্তার তৌহিদ জানিয়েছেন, তারা ওই জমিতে রিসোর্ট বানানোর উদ্যোগ নিলে শামীম ও তার বন্ধু আবু কাউসার বাধা দিতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত। বিরোধ মীমাংসায় শুক্রবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পূর্বপরিকল্পিতভাবে তৌহিদ, তার ভাই ও তাদের সহযোগীরা হামলা চালান।
এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক অবস্থায় তানজিরকে গ্রেপ্তার করা হয়েছে।’













