ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য’র প্রতিবাদে যুবদলের মশাল মিছিল Logo বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ Logo জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: সিরাজুল ইসলাম Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা Logo দেবিদ্বারে পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বিমল দত্ত ও সম্পাদক সঞ্জয় দেবনাথ Logo দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হলেন রিয়াজ হোসাইন রবিন। Logo পুলিশি প্রটোকলে আওয়ামী লীগ নেতার ভাতিজার রাজকীয় বিয়ে; হেলিকপ্টারে বরযাত্রা নিয়ে আলোচনা  Logo দেবিদ্বারে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা Logo কারাগারে বিএনপি সভাপতি মিজানুর রহমান: গোয়ালমারীর চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক বিরোধ চরমে Logo দেবিদ্বারে সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫

NEWS ROOM
  • আপডেট সময় : ০৯:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 22
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাদিয়া ফেরদৌস জানান, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রত্যেকের পায়ে গুলি লেগেছে। গুলিগুলো শরীরের অনেক গভীরে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তা অপসারণ করা সম্ভব হয়নি। আহতদের অবস্থা বিবেচনায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫

আপডেট সময় : ০৯:৫০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬