সংবাদ শিরোনাম ::
দেবিদ্বারে সন্ত্রাস ও নাশকতা বিরোধী আইনে পৌর ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার
Desk News
- আপডেট সময় : ০৯:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 16
কুমিল্লা প্রতিনিধিঃ
দেবিদ্বারে সন্ত্রাস ও নাশকতা বিরোধী আইনে পৌর ছাত্রলীগ নেতা ইমন শেখ বকসীকে গ্রেফতার করেছে দেবিদ্বার থানা পুলিশ। বুধবার রাত ৯ টার সময় দেবিদ্বার পুরাতন বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
আটক ঐ ছাত্রলীগ নেতা দেবিদ্বার পৌরসভার বাসিন্দা ইদ্দিস মিয়ার ছেলে।
গ্রেফতারের পর তাকে দেবিদ্বার থানায় নেওয়া হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।
এ বিষয়ে দেবিদ্বার থানার পুলিশের অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে৷ আইনী প্রক্রিয়া শেষে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে৷















