ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: সিরাজুল ইসলাম Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা Logo দেবিদ্বারে পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বিমল দত্ত ও সম্পাদক সঞ্জয় দেবনাথ Logo দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হলেন রিয়াজ হোসাইন রবিন। Logo পুলিশি প্রটোকলে আওয়ামী লীগ নেতার ভাতিজার রাজকীয় বিয়ে; হেলিকপ্টারে বরযাত্রা নিয়ে আলোচনা  Logo দেবিদ্বারে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা Logo কারাগারে বিএনপি সভাপতি মিজানুর রহমান: গোয়ালমারীর চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক বিরোধ চরমে Logo দেবিদ্বারে সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা Logo দেবিদ্বারে ফ্যামিলি কার্ড কেলেঙ্কারি | সংবাদ প্রকাশের পর ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি Logo দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা: হামলার তথ্য আড়াল করে শিক্ষক দম্পতির সংবাদ সম্মেলনের অভিযোগ

জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: সিরাজুল ইসলাম

NEWS ROOM
  • আপডেট সময় : ১০:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 15
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সিরাজুল ইসলাম। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিরাজুল ইসলাম বলেন, “আমি বিশ্বাস করি, আমার ভালো কাজের মাধ্যমেই সাধারণ ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন এবং ভোট দিয়ে নির্বাচিত করবেন। জনগণের চাহিদা পূরণের সামর্থ্য আমার রয়েছে। ব্যবসা-বাণিজ্য নিয়ে ভালো আছি। জনগণ আমাকে চাইলে অবশ্যই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।”

তিনি আরও বলেন, “জনগণের ছোট ছোট চাহিদা পূরণ করতে পারলে মানুষ ভালোবেসে যে কাউকেই চেয়ারম্যান নির্বাচিত করতে পারেন। আমাদের পরিবারে মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রচলন রয়েছে। আমি চেয়ারম্যান না হয়েও এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও মেরামতের কাজে সময় দিচ্ছি এবং সাধ্যমতো চেষ্টা করছি।”

নিজেকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও দাবিয়ে রাখার চেষ্টার বিষয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, দেবিদ্বারে কেউ কেউ আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন। আমি ভালো না খারাপ, সেই বিচার জনগণই করবেন। আমি বিশ্বাস করি, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে হয়।”

সিরাজুল ইসলাম বলেন, “দিনশেষে আমি জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। নির্বাচনে যে প্রতীকেই প্রার্থী হই না কেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে কখনো সরে আসব না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: সিরাজুল ইসলাম

আপডেট সময় : ১০:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬