সংবাদ শিরোনাম ::
ঢাবি শিক্ষার্থী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন
Cumilla Post
- আপডেট সময় : ০৫:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 127
লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী, তার মা ও ছোট বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গণপিটুনি দিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে রায়পুর পৌরসভার গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। গণপিটুনিতে নিহত যুবকের নাম অন্তর মজুমদার (২৮)।
পুলিশ জানায়, ঘটনার পর স্থানীয়রা এক যুবককে আটক করে গণপিটুনি দেয়। হাসপাতালে নেয়ার পর মা, দুই মেয়ে এবং ওই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত আরেক মেয়ে ইকরাকে ঢাকায় পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করছে পুলিশ।

















