ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায় Logo বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ Logo কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার Logo অন্যের অপমান কবে থেকে আয়ের উৎস হলো?’: এআই অপব্যবহার নিয়ে মেহজাবীনের ক্ষোভ Logo ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন Logo কুমিল্লায় রাতের সড়কে নিরাপত্তার শঙ্কা, ৯ মাসে ১১১ খুন Logo রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার দাউদ উল ইসলাম গুরুতর আহত Logo ঢাকায় অর্ধশত চেকপোেস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা Logo কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শাহীন

ঢাকায় অর্ধশত চেকপোেস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা

NEWS ROOM
  • আপডেট সময় : ০৬:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 12
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের গোপন তৎপরতা এবং সাম্প্রতিক অগ্নিসংযোগ-বিস্ফোরণের ঘটনার জেরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার এবং প্রবেশ-বহির্গমন পথগুলোতে দুই শতাধিক চেকপোস্ট বসিয়ে শুরু হয়েছে কঠোর তল্লাশি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সূত্র জানায়, সাম্প্রতিক সহিংসতা ও হামলার পেছনে শীর্ষ সন্ত্রাসীদের মদদ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের তথ্য উঠে এসেছে। দেশকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে আরও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর পরিকল্পনা হতে পারে—এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকেও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যক্ষ অপরাধী এবং নেপথ্যের ইন্ধনদাতা—সবার বিরুদ্ধেই তদন্ত ও গ্রেপ্তারি অভিযান চলছে। নতুন করে তৎপর হওয়া অপরাধীদের তালিকা করে নিয়মিত অভিযান পরিচালনা করছে পোশাকধারী পুলিশ ও ডিবি।

ডিএমপির পাশাপাশি বিশেষ রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও মাঠে নেমেছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এসআরবির ৪০টির বেশি চেকপোস্ট ও ২১টি টহল দল দায়িত্ব পালন করছে। সড়কপথে নজরদারির পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও গুজব ও অপতৎপরতা রুখতে কাজ করছে গোয়েন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঢাকায় অর্ধশত চেকপোেস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা

আপডেট সময় : ০৬:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬