ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo রেমিট্যান্সে রেকর্ড, অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার Logo রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে! সাংবাদিকতার আড়ালে আ’লীগ নেতার চাঁদাবাজি ও ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ Logo ঢাবি শিক্ষার্থী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন Logo গণপূর্তের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুলের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: কাজ না করেই বিল উত্তোলন, টেন্ডার বাণিজ্যের সুনির্দিষ্ট তথ্য দুদকে। Logo ইনুর রায় ৩০ জুন, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা: চিফ প্রসিকিউটর Logo এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের Logo ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সিরাজুল ইসলামকে পেতে চায় ইউনিয়নবাসী Logo ৬নং ফতেহাবাদ ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়ন হিসাবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী…..জসিম উদ্দিন শান্ত

কুমিল্লায় বউয়ের ঘুমের ব্যাঘাত ঘটায় বড় ভাই নিজের হাতে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে

Cumilla Post
  • আপডেট সময় : ০৫:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 128
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটার মত তুচ্ছ ঘটনাকে ঘিরে শুরু হওয়া পারিবারিক বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. ফয়সাল (৩০) ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত বড় ভাই মো. মোরশেদ আলমকে (৩৫) আটক করেছে পুলিশ।

জানা গেছে, মোরশেদের স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। বুধবার রাতে নাইট শিফট শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। এ সময় ঘরের পাশে শিশুদের হৈচৈ শুনে মোরশেদ বাইরে এসে তাদের চুপ থাকতে বলেন। বিষয়টি নিয়ে ছোট ভাই ফয়সাল আপত্তি জানালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপরে পরিস্থিতি শান্ত হলেও দুজনই বাড়ি থেকে বের হয়ে যান।

এরপর দুপুর দেড় দুইটার দিকে বাড়িতে ফিরলে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোরশেদ ঘর থেকে একটি দা এনে ফয়সালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে বিকেল ৩টার দিকে সুয়াগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোরশেদকে আ’ট’ক করা হয়।

কুমিল্লা সদর থানার (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে আ’ট’ক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় বউয়ের ঘুমের ব্যাঘাত ঘটায় বড় ভাই নিজের হাতে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে

আপডেট সময় : ০৫:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬