ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায় Logo বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ Logo কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার Logo অন্যের অপমান কবে থেকে আয়ের উৎস হলো?’: এআই অপব্যবহার নিয়ে মেহজাবীনের ক্ষোভ Logo ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন Logo কুমিল্লায় রাতের সড়কে নিরাপত্তার শঙ্কা, ৯ মাসে ১১১ খুন Logo রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার দাউদ উল ইসলাম গুরুতর আহত Logo ঢাকায় অর্ধশত চেকপোেস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা Logo কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শাহীন

কুমিল্লায় বউয়ের ঘুমের ব্যাঘাত ঘটায় বড় ভাই নিজের হাতে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে

Cumilla Post
  • আপডেট সময় : ০৫:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 173
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমে ব্যাঘাত ঘটার মত তুচ্ছ ঘটনাকে ঘিরে শুরু হওয়া পারিবারিক বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মো. ফয়সাল (৩০) ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত বড় ভাই মো. মোরশেদ আলমকে (৩৫) আটক করেছে পুলিশ।

জানা গেছে, মোরশেদের স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। বুধবার রাতে নাইট শিফট শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। এ সময় ঘরের পাশে শিশুদের হৈচৈ শুনে মোরশেদ বাইরে এসে তাদের চুপ থাকতে বলেন। বিষয়টি নিয়ে ছোট ভাই ফয়সাল আপত্তি জানালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপরে পরিস্থিতি শান্ত হলেও দুজনই বাড়ি থেকে বের হয়ে যান।

এরপর দুপুর দেড় দুইটার দিকে বাড়িতে ফিরলে আবারও তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোরশেদ ঘর থেকে একটি দা এনে ফয়সালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরে বিকেল ৩টার দিকে সুয়াগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোরশেদকে আ’ট’ক করা হয়।

কুমিল্লা সদর থানার (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে আ’ট’ক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় বউয়ের ঘুমের ব্যাঘাত ঘটায় বড় ভাই নিজের হাতে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে

আপডেট সময় : ০৫:৪০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬