যুদ্ধবিরতির মধ্যেও সৌদি-আমিরাতে হামলা
- আপডেট সময় : ০৬:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 158
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি গত ৮ এপ্রিল থেকে কার্যকর রয়েছে। তবে এরপরেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্রোন হামলার ঘটনা ঘটছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার কারণে দেশটির একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অন্যদিকে সৌদি আরব বলেছে, তারা অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করেছে।
আমিরাতের কর্মকর্তারা বলেছেন, তারা সর্বশেষ এই ড্রোন হামলার উৎস খুঁজছেন। দেশটি জানিয়েছে, এমন সন্ত্রাসী হামলার জবাব দেয়ার পুরো অধিকার তাদের রয়েছে।
আরব আমিরাতের প্রেসিডেন্টের একজন কূটনৈতিক উপদেষ্টা বলেছেন, এই ধরনের হামলা উত্তেজনা বৃদ্ধির জন্য বিপজ্জনক কারণ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুইটি ড্রোন সফলভাবে প্রতিহত করা গেছে। এসব ড্রোন দেশের পশ্চিম সীমান্ত থেকে এসেছে।
অন্যদিকে সৌদি জানিয়েছে, তারা ইরাকি আকাশসীমা থেকে আসা তিনটি ড্রোন ভূপাতিত করেছে। দেশটি সতর্ক করেছে যে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
















