ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেবিদ্বারে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার দম্পতি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo ১৭ কোটি টাকার বিল অনুমোদন, টেন্ডার ব্যবস্থাপনা ও সম্পদের উৎস নিয়ে বিতর্কের কেন্দ্রে মাহবুবুল হক চৌধুরীর  Logo দেবিদ্বারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: গাঁজা ও ভারতীয় চাল জব্দসহ গ্রেফতার ৯ Logo মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫ Logo অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! Logo কে এই অতিরিক্ত ডিআইজি যার বাসা থেকে ৮৪ তরুণ-তরুণী আটক Logo পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন পুলিশ সুপার Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায় Logo বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ

মোদিকে ঝালমুড়ি খাইয়ে আতঙ্কে দোকানদার

Cumilla Post
  • আপডেট সময় : ০৫:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / 134
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রচারণার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ঝালমুড়ি বিক্রি করেছিলেন স্থানীয় দোকানদার বিক্রম সাও। তিনি এখন দাবি করেছেন, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে নিয়মিত তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। খবর এনডিটিভির।

বিক্রমের বরাতে এনডিটিভি জানায়, গত কয়েকদিন ধরে প্রতিনিয়ত অজ্ঞাত আন্তর্জাতিক নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। বিক্রম বলেছেন, তিনি তার পরিবার নিয়ে শঙ্কিত।

বার্তাসংস্থা আইএএনএসকে বিক্রম বলেছেন, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভিডিও এবং ফোন কলে আমি হুমকি পাচ্ছি। তারা আমাকে বোমা মেরে উড়িয়ে দিতে চাচ্ছে।

বিক্রমের দাবি, ভিডিও কল করা ব্যক্তিরা ভয় দেখানোর জন্য বীভৎস অঙ্গভঙ্গি করছে এবং অস্ত্রও দেখাচ্ছে। তিনি বলেন, তারা আমাকে সতর্ক করেছে যে আমাকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
বিক্রম আরও অভিযোগ করেন যে, তারা প্রথমে আমায় ধর্মীয়ভাবে অভিবাদন জানায় এবং এরপর হত্যার হুমকি দেয়। তারা আমাকে জিজ্ঞেস করে- তুমি বেঁচে আছো না মরে গেছো। আমাকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করে হুমকি দেয়া হচ্ছে।

গত ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় গিয়ে বিক্রমের দোকানে কিছুক্ষণের জন্য অবস্থান করেন মোদি। সে দিনই মোদিকে ঝালমুড়ি খাওয়ান বিক্রম।

এই ঘটনার পর থেকে বিক্রমকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তবে ইতিমধ্যে বিক্রম ও তার পরিবারকে দেশটির পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা হচ্ছে হচ্ছে। এ ছাড়া এই ঘটনায় পুলিশ তদন্তও শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোদিকে ঝালমুড়ি খাইয়ে আতঙ্কে দোকানদার

আপডেট সময় : ০৫:৩৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬