ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি Logo কুমিল্লায় বাঙ্গরাবাজার উপজেলায় জনচলাচলের রাস্তা দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে Logo দাউদকান্দিতে মালিগাঁও ইউনিয়ন মাদকবিরোধী সংগঠন গঠন।  সভাপতি নির্বাচিত রাদিত ভূঁইয়া শুভ Logo দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয় লুটপাট ও তালাবদ্ধ, স্তব্ধ করার চেষ্টা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ   Logo কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo রেমিট্যান্সে রেকর্ড, অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার Logo রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে! সাংবাদিকতার আড়ালে আ’লীগ নেতার চাঁদাবাজি ও ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ Logo ঢাবি শিক্ষার্থী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন Logo গণপূর্তের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুলের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: কাজ না করেই বিল উত্তোলন, টেন্ডার বাণিজ্যের সুনির্দিষ্ট তথ্য দুদকে।

সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

Cumilla Post
  • আপডেট সময় : ০৫:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 177
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ (কাউয়ার টুক) সীমান্তের ওপারে ভারতীয় নাগরিক খাসিয়ার গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কালাইরাগ (কারবালার টুক) গ্রামের তৈয়ব আলীর ছেলে। বৃহস্পতিবার বিকাল ৩টায় কালাইরাগ কাউয়ার টুক এলাকার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারতের প্রায় এক কিলোমিটার ভিতরে চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় তিনজন বাংলাদেশি ভারতীয় নাগরিক খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এ সময় ভারতীয় খাসিয়ারা সুপারি চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়লে বাংলাদেশী নাগরিক সালেহ আহমেদ জয়ধর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের সোহেল আহমেদ সাবুর ছেলে সুমন মিয়া (২৫) ও কারবালার টুক গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুম আহম্মদ (২০) তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে। বিজিবি আরো জানায়, অবৈধ অনুপ্রবেশকারী এই তিনজনই ইতিপূর্বে চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিল।

এর আগে গত ১ এপ্রিল কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকার ভারতীয় অংশে সাদ্দাম হোসেন নামে এক বাংলাদেশি নিখোঁজ হোন। সাদ্দামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সে কয়েকজন বন্ধুর সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এরপর সে আর ফিরে আসেননি। সাদ্দামের বন্ধু আবু বকর জানিয়েছে, সাদ্দামকে কোমর ও পায়ে গুলি করে হত্যা করা হয়েছে। এখনো তার কোনো সন্ধান মিলেনি।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, ভারতে গিয়ে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। লাশ ইতিমধ্যে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন করে পোস্টমর্টেমে পাঠানোর ব্যবস্থা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৫:৩১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬