ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জিয়াউর রহমানকে হত্যার সময় চট্টগ্রামের পরিস্থিতি কেমন ছিলো Logo গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনকে দাফন Logo আদ্–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন Logo শাপলা গণহত্যা নিয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্যে শাপলা স্মৃতি সংসদের নিন্দা Logo বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার Logo মোদিকে ঝালমুড়ি খাইয়ে আতঙ্কে দোকানদার Logo তুরাগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ Logo কুমিল্লায় বউয়ের ঘুমের ব্যাঘাত ঘটায় বড় ভাই নিজের হাতে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে Logo যুদ্ধবিরতির মধ্যেও সৌদি-আমিরাতে হামলা Logo অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনকে দাফন

Cumilla Post
  • আপডেট সময় : ০৫:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • / 12
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম মুনিরাবাদ। ওই গ্রামের কোকরাকাঠী জামে মসজিদ ও মাদরাসার সামনে তিনটি লাশের খাটিয়া। খাটিয়া তিনটিতে শুয়ে আছে একই পরিবারের তিন সদস্য।

এমন হৃদয় বিদারক দৃশ্য আগে কখনো দেখেনি গ্রামের কেউ। তিন জনই ঢাকা থেকে বাসে করে আসছিলেন গ্রামের বাড়িতে কোরবানি করতে। আর কোরবানির দিনই গোপালগঞ্জে সড়কে প্রাণ গেল ওই তিনজনসহ আরো দুজনের।

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্যুতে শোকে স্তব্ধ মুনিরাবাদ গ্রাম। মুনিরাবাদের হতভাগ্য তিন জন হলেন, সোহাগ (৩৭), তার স্ত্রী খাদিজা খাতুন (৩৪) ও ছেলে আরমান (৮)।

শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাত ডালিম জানান, দোলা পরিবহন নামের দূরপাল্লার একটি বাসের সঙ্গে একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে তার গ্রাম মুনিরাবাদের ওই ৩ জনসহ আরো ২ জন নিহত হয়।

দুর্ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার কোরবানির দিন দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে গোপালগঞ্জে গিয়ে নিহতদের পরিবারের অন্য কেউ নাথাকায় তিনি লাশ তিনটি গ্রহণ করে বৃহস্পতিবার রাত ১১টার দিকে গ্রামে ফেরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনকে দাফন

আপডেট সময় : ০৫:৫৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬