ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জিয়াউর রহমানকে হত্যার সময় চট্টগ্রামের পরিস্থিতি কেমন ছিলো Logo গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনকে দাফন Logo আদ্–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু ৩ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন Logo শাপলা গণহত্যা নিয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্যে শাপলা স্মৃতি সংসদের নিন্দা Logo বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার Logo মোদিকে ঝালমুড়ি খাইয়ে আতঙ্কে দোকানদার Logo তুরাগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেপ্তার ৩ Logo কুমিল্লায় বউয়ের ঘুমের ব্যাঘাত ঘটায় বড় ভাই নিজের হাতে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে Logo যুদ্ধবিরতির মধ্যেও সৌদি-আমিরাতে হামলা Logo অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় মধ্যরাতে বাজারে আগুন, ৮ দোকান পুড়ে ছাই

Cumilla Post
  • আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 155
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার চান্দিনায় গভীর রাতে একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

শুক্রবার (১১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে। চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন

স্থানীয়রা জানায়, বাজারের একটি কাঠের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। গভীর রাতে দোকানের ভেতর আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে কাঠ ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ব্যবসায়ী তাহেরের তিনটি, আতিকের দুটি এবং ইউনুছের একটি কাঠের দোকানসহ অন্তত ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ী জানান, মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ হয়ে গেছে। দোকান থেকে কোনো কিছুই বের করার সুযোগ পাননি। তাদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিত হাসান জানান, যে বাজারে আগুন লেগেছে, সেই স্থানটি আমাদের স্টেশন থেকে অনেক দূরে অবস্থিত। তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ফায়ার সার্ভিস টিমকে অবহিত করা হয়। তারা যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লায় মধ্যরাতে বাজারে আগুন, ৮ দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০৫:১৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬