ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায় অস্বীকার করেছে: আখতার Logo চৌদ্দগ্রামে গার্মেন্টসে দগ্ধ সিকিউরিটি কর্মীর মৃত্যু Logo ‘অনাগ্রহী’ যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে ইরান Logo সংঘবদ্ধ ছিনতাই চক্রের কবলে পড়ে হত্যার শিকার কাস্টমস কর্মকর্তা, গ্রেপ্তার ৫ Logo আশা করব গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে নেয়া হয় Logo এনসিপির যুবশক্তির নতুন কমিটির নেতৃত্বে তারিকুল-ফরহাদ Logo সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার করেছে ডিবি Logo এলজিইডিতে ক্ষমতার একক আধিপত্য: বহুপদ দখল, অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচনায় নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান Logo মুরাদনগরে ব্ল্যাকমেইল সিন্ডিকেট: ব্যক্তিগত ছবি ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ Logo গণপূর্ত প্রকৌশলী তাবেদুন সিন্ডিকেটের কোটি টাকা লুটপাট,

ঈদের আগে দেবিদ্বারে ভিজিএফ চাল বিতরণে স্বস্তি নিম্নআয়ের মানুষের

NEWS ROOM
  • আপডেট সময় : ১০:৫৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 120
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: তোফায়েল আহমেদ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের এই বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে ঈদের আগে কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ ২০২৬) সকালে উপজেলার এলাহাবাদ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন ইউনিয়নের ১,৫৫০ জন সুবিধাভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান, গণঅধিকার পরিষদের নেতা জসিম উদ্দিন, ৩নং ওয়ার্ডের মেম্বার লিটন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক। এতে করে নিম্ন আয়ের মানুষজন ঈদের আগে কিছুটা স্বস্তি নিয়ে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারবেন।

চাল বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া সুবিধাভোগীরা সরকারের এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দিত এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলমান থাকবে, যাতে করে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ এই সহায়তার আওতায় আসতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঈদের আগে দেবিদ্বারে ভিজিএফ চাল বিতরণে স্বস্তি নিম্নআয়ের মানুষের

আপডেট সময় : ১০:৫৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬