ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায় Logo বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ Logo কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার Logo অন্যের অপমান কবে থেকে আয়ের উৎস হলো?’: এআই অপব্যবহার নিয়ে মেহজাবীনের ক্ষোভ Logo ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন Logo কুমিল্লায় রাতের সড়কে নিরাপত্তার শঙ্কা, ৯ মাসে ১১১ খুন Logo রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার দাউদ উল ইসলাম গুরুতর আহত Logo ঢাকায় অর্ধশত চেকপোেস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা Logo কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শাহীন

৮নং জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সিরাজুল ইসলামকে পেতে চায় ইউনিয়নবাসী

Desk News
  • আপডেট সময় : ০৫:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 82
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবিদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সিরাজুল ইসলাম। স্থানীয়দের একটি বড় অংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।
ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং এলাকার উন্নয়নে আগ্রহী হওয়ায় সিরাজুল ইসলামের প্রতি তাদের আস্থা তৈরি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশা থেকে তারা সিরাজুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের বিশ্বাস, নির্বাচিত হলে তিনি জাফরগঞ্জ ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
তবে এ বিষয়ে সিরাজুল ইসলাম বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নবাসী যদি আমাকে যোগ্য মনে করেন এবং তাদের সমর্থন ও ভালোবাসা পাই, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় জনগণের সমর্থন ও গ্রহণযোগ্যতা আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৮নং জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সিরাজুল ইসলামকে পেতে চায় ইউনিয়নবাসী

আপডেট সময় : ০৫:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬