ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয় লুটপাট ও তালাবদ্ধ, স্তব্ধ করার চেষ্টা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ   Logo কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo রেমিট্যান্সে রেকর্ড, অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার Logo রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে! সাংবাদিকতার আড়ালে আ’লীগ নেতার চাঁদাবাজি ও ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ Logo ঢাবি শিক্ষার্থী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন Logo গণপূর্তের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুলের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: কাজ না করেই বিল উত্তোলন, টেন্ডার বাণিজ্যের সুনির্দিষ্ট তথ্য দুদকে। Logo ইনুর রায় ৩০ জুন, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা: চিফ প্রসিকিউটর Logo এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের Logo ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সিরাজুল ইসলামকে পেতে চায় ইউনিয়নবাসী

বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার

Desk News
  • আপডেট সময় : ০৫:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 118
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় বীমা ও বিনিয়োগের নামে প্রতারণার অভিযোগ উঠেছে জাহিদ ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত জাহিদ ইসলাম উপজেলার বারইর গ্রামের জুলফু মিয়ার ছেলে৷

নিজেকে আলেম পরিচয় দিয়ে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক পরিবারের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে বিভিন্ন সঞ্চয় ও বীমা প্রকল্পের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন অভিযুক্ত জাহিদ। শুরুতে কিছু গ্রাহককে লাভ দিলেও পরে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তার কার্যক্রম।
কিছুদিন সৌদি আরবে পালিয়ে থাকলেও পুনরায় আবারো শুরু করছে প্রতারণা৷ টাকা ফেরত চাইলে হুমকী দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেয়৷

প্রতারিত পরিবারগুলোর অভিযোগ, কেউ জমি বিক্রি করে, কেউ প্রবাস থেকে পাঠানো টাকা, আবার কেউ ধারদেনা করে বিনিয়োগ করেছিলেন। এখন টাকা ফেরত না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা।
ভুক্তভোগীরা জানান, মেয়ের বিয়ের টাকা, চিকিৎসার সঞ্চয় ও জীবনের সব পুঁজি হারিয়ে এখন তারা দিশেহারা। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে অভিযুক্ত জাহিদের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত ফোনে একাধিক বার চেষ্টা করেও সম্ভব হয়নি৷

অন্যদিকে, বুড়িচং থানা পুলিশ জানায়, প্রতারণার বিষয়ে ভোক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বুড়িচংয়ে বীমা প্রতারক জাহিদের খপ্পরে , নিঃস্ব শতাধিক পরিবার

আপডেট সময় : ০৫:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬