ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায় Logo বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ Logo কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার Logo অন্যের অপমান কবে থেকে আয়ের উৎস হলো?’: এআই অপব্যবহার নিয়ে মেহজাবীনের ক্ষোভ Logo ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন Logo কুমিল্লায় রাতের সড়কে নিরাপত্তার শঙ্কা, ৯ মাসে ১১১ খুন Logo রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার দাউদ উল ইসলাম গুরুতর আহত Logo ঢাকায় অর্ধশত চেকপোেস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা Logo কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শাহীন

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৪

Cumilla Post
  • আপডেট সময় : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 172
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টাঙ্গাইল মহাসড়কে মনতলা সমিতিঘর নামক স্থানে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ নারী যাত্রীসহ ৪ জন নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশা চালক ও অপর এক পুরুষ যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ট্রাকটি সড়কের মাঝপথে উল্টে পড়ে থাকায় দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, ৪টি লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও ওসি জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তাগাছায় ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৪

আপডেট সময় : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬