ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেবিদ্বারে পাওনা টাকা ফেরত চাইতে গিয়ে হামলার শিকার দম্পতি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo ১৭ কোটি টাকার বিল অনুমোদন, টেন্ডার ব্যবস্থাপনা ও সম্পদের উৎস নিয়ে বিতর্কের কেন্দ্রে মাহবুবুল হক চৌধুরীর  Logo দেবিদ্বারে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: গাঁজা ও ভারতীয় চাল জব্দসহ গ্রেফতার ৯ Logo মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫ Logo অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! Logo কে এই অতিরিক্ত ডিআইজি যার বাসা থেকে ৮৪ তরুণ-তরুণী আটক Logo পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন পুলিশ সুপার Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায় Logo বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ

দেবিদ্বারে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেলেন ছাত্রশক্তি নেতা মেহেদী

Desk News
  • আপডেট সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 196
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: তোফায়েল আহমেদ

দেবিদ্বারে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেয়েছেন ছাত্রশক্তি নেতা তানজিম হাসান মেহেদী। গতকাল তার গ্রেপ্তারের খবর একাধিক গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর ফলে তিনি আপাতত কারামুক্ত থাকলেও মামলার আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

এদিকে, ঘটনাটি ঘিরে দেবিদ্বার এলাকায় ভিন্নমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

অন্যদিকে জামিন পাওয়ার পর তানজিম হাসান মেহেদী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, মাদকের বিরুদ্ধে তার আন্দোলন অব্যাহত থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি আপসহীন অবস্থানে থাকবেন।

তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, “সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল” (সূরা বনী ইসরাঈল: ৮১)। পোস্টের শেষে তিনি “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানও উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবিদ্বারে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেলেন ছাত্রশক্তি নেতা মেহেদী

আপডেট সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬