ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায় Logo বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ Logo কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার Logo অন্যের অপমান কবে থেকে আয়ের উৎস হলো?’: এআই অপব্যবহার নিয়ে মেহজাবীনের ক্ষোভ Logo ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন Logo কুমিল্লায় রাতের সড়কে নিরাপত্তার শঙ্কা, ৯ মাসে ১১১ খুন Logo রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার দাউদ উল ইসলাম গুরুতর আহত Logo ঢাকায় অর্ধশত চেকপোেস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা Logo কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শাহীন

রামগঞ্জে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবার

Cumilla Post
  • আপডেট সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 192
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের রামসিংপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকাল প্রায় ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই পুরো ঘরসহ আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত নজরুল ইসলাম জানান, আগুন লাগার পর তিনি কিছুই উদ্ধার করতে পারেননি। অল্প সময়ের মধ্যে তার বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বর্তমানে তিনি স্ত্রী-সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। তিনি আরও বলেন, “আমি একজন দিনমজুর। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে কাজ করতে পারছি না। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছি।”

ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এজিএস আবুল কাশেম দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, নজরুল ইসলাম দলের একজন নিবেদিত কর্মী। তার এই দুর্দিনে পাশে দাঁড়াতে তারা সর্বাত্মক চেষ্টা করবেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল বলেন, নজরুল ইসলামের পক্ষে নিজ উদ্যোগে বসতঘর নির্মাণ করা সম্ভব নয়। তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাটি পরিদর্শনে প্রতিনিধি পাঠানো হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে নজরুল ইসলামের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রামগঞ্জে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবার

আপডেট সময় : ০৫:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬