তিতাসে কড়িকান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামীর সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর ডা.শাহাবুদ্দিনের শোডাউন.
- আপডেট সময় : ০৯:২৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / 10
তিতাস উপজেলা প্রতিনিধি :
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লার তিতাস উপজেলার ৪ নম্বর কড়িকান্দি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ডাক্তার শাহাবুদ্দিনের বিশাল শোডাউন করেছেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা।
আজ ২৭ নভেম্বর সকাল ১০ টায় কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুরে গ্রামের পূর্ব প্রান্ত হতে চেয়ারম্যান প্রার্থী ডাক্তার শাহাবুদ্দিনের নেতৃত্বে শতাধিক মটর সাইকেল ও সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউনের যাত্রা শুরু করেন।কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুরে গ্রামের পূর্ব প্রান্ত হতে চেয়ারম্যান প্রার্থী ডাক্তার শাহাবুদ্দিনের নেতৃত্বে শতাধিক মটর সাইকেল ও সহস্রাধিক নেতাকর্মী নিয়ে শোডাউনের যাত্রা শুরু করেন।
প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেটে উপজেলা সদর কড়িকান্দি বাজার সড়ক প্রদক্ষিণ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী ডাক্তার শাহাবুদ্দিন বলেন,কড়িকান্দি ইউনিয়নে যারা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন এবং এই ইউনিয়নের জনগণের কল্যানের স্বার্থে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আমি আমার বুকটাকে ডাল হিসেবে দাড় করিয়েছি । যতো ধরনের বাধা বিপত্তি আসুক আমি সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আপনরা আমার সাথে থাকবেন।
এখানে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন,আপনারা দেখেছেন একটা মহল বৈরী আবহাওয়া সৃষ্টির চেষ্টা করে ছিল কিন্তু সফল হয়নি। আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ।
শোডাউনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শোডাউনের সমাপ্তি ঘোষণা করেন চেয়ারম্যান প্রার্থী ডাক্তার শাহাবুদ্দিন।

















