ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিতর্কের মাঝেও দেবিদ্বারে আলোচনায় ‘কাচ্চি ভাইজান’, খাবারের মান নিয়ে মালিকের চ্যালেঞ্জ—‘খারাপ লাগলে বিল দিতে হবে না’ Logo দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য’র প্রতিবাদে যুবদলের মশাল মিছিল Logo বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫ Logo জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে প্রস্তুত: সিরাজুল ইসলাম Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা Logo দেবিদ্বারে পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বিমল দত্ত ও সম্পাদক সঞ্জয় দেবনাথ Logo দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হলেন রিয়াজ হোসাইন রবিন। Logo পুলিশি প্রটোকলে আওয়ামী লীগ নেতার ভাতিজার রাজকীয় বিয়ে; হেলিকপ্টারে বরযাত্রা নিয়ে আলোচনা  Logo দেবিদ্বারে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা Logo কারাগারে বিএনপি সভাপতি মিজানুর রহমান: গোয়ালমারীর চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক বিরোধ চরমে

বিতর্কের মাঝেও দেবিদ্বারে আলোচনায় ‘কাচ্চি ভাইজান’, খাবারের মান নিয়ে মালিকের চ্যালেঞ্জ—‘খারাপ লাগলে বিল দিতে হবে না’

NEWS ROOM
  • আপডেট সময় : ০৯:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 6
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে নতুন রেস্টুরেন্ট হিসেবে যাত্রা শুরু করা ‘কাচ্চি ভাইজান’ উদ্বোধনের পর থেকেই আলোচনায় রয়েছে। খাবারের মান ও কর্মীদের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক নেতিবাচক পর্যালোচনা ও অভিযোগ সামনে এলেও সরেজমিনে গিয়ে পাওয়া গেছে ভিন্ন অভিজ্ঞতা। বিশেষ করে খাবারের স্বাদ, পরিবেশনা ও গ্রাহকসেবা নিয়ে ইতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন কয়েকজন ক্রেতা।

দেবিদ্বার পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে, হোটেল ডায়নার সংলগ্ন স্থানে অবস্থিত রেস্টুরেন্টটিতে রয়েছে কাচ্চিসহ বাংলা, চাইনিজ, সি-ফুড এবং বিভিন্ন আকর্ষণীয় খাবারের আয়োজন। নান্দনিক সাজসজ্জা ও ভিন্নধর্মী পরিবেশের কারণে ইতোমধ্যে স্থানীয় খাবারপ্রেমীদের কাছে পরিচিতি পাচ্ছে প্রতিষ্ঠানটি।

সরেজমিনে দেখা যায়, ক্রেতাদের অর্ডার নেওয়ার পর খাবার প্রস্তুত করে গরম গরম পরিবেশন করা হচ্ছে। কাচ্চির স্বাদ ও খাবারের মান সরাসরি যাচাই করে ইতিবাচক অভিজ্ঞতা পাওয়া গেছে। পাশাপাশি রেস্টুরেন্টের সার্ভিস ম্যানদের ক্রেতাদের সঙ্গে আন্তরিক আচরণ করতেও দেখা যায়। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মীদের ব্যবহার নিয়ে কিছু অভিযোগ রয়েছে।

খাবারের মান নিয়ে নেতিবাচক পর্যালোচনার বিষয়ে রেস্টুরেন্টটির মালিক রাজ বলেন, ‘আমরা প্রতিনিয়ত খাবারের মান ও গ্রাহকসেবা আরও ভালো করার সর্বোচ্চ চেষ্টা করছি। আপনাদের প্রতি আমার আহ্বান, আপনারা সরাসরি রেস্টুরেন্টে আসুন, খাবার অর্ডার করুন এবং খেয়ে দেখুন। খাবার খেয়ে খারাপ লাগলে বিল দেওয়ারও প্রয়োজন নেই। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিলাম।’

তিনি আরও বলেন, দেবিদ্বারে ইতোমধ্যে আফগান কাচ্চি, বেস্ট ফুড, কয়লা রেস্তোরাঁসহ বেশ কয়েকটি ভালো মানের রেস্টুরেন্ট গড়ে উঠেছে। তাঁদের সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং সবার থেকে আলাদা কিছু করার চিন্তা থেকেই তিনি ‘কাচ্চি ভাইজান’ প্রতিষ্ঠা করেছেন। ক্রেতাদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত নতুনত্ব আনার চেষ্টা করছেন।

রাজ জানান, দীর্ঘদিন ধরেই তাঁর স্বপ্ন ছিল দেবিদ্বারে মানসম্মত খাবার ও নান্দনিক পরিবেশের একটি রেস্টুরেন্ট গড়ে তোলার। সেই পরিকল্পনা থেকেই স্থানীয় মানুষের কথা বিবেচনা করে তৈরি করেছেন ‘কাচ্চি ভাইজান’।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, শুধু দেবিদ্বার নয়, কুমিল্লা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও ক্রেতারা এখানে খাবার খেতে আসছেন। ফলে নতুন এই রেস্টুরেন্টকে ঘিরে স্থানীয় খাবারপ্রেমীদের আগ্রহ বাড়ছে।

তবে অভিযোগ ও সমালোচনার মধ্যেও প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবারের মান, মূল্য, পরিবেশ ও গ্রাহকসেবার ধারাবাহিকতা বজায় রাখা। ক্রেতাদের মতামতকে গুরুত্ব দিয়ে সেবার মান উন্নত করতে পারলে দেবিদ্বারের রেস্টুরেন্ট অঙ্গনে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পারবে ‘কাচ্চি ভাইজান’।

ঠিকানা: দেবিদ্বার পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত পাশে, হোটেল ডায়নার সংলগ্ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিতর্কের মাঝেও দেবিদ্বারে আলোচনায় ‘কাচ্চি ভাইজান’, খাবারের মান নিয়ে মালিকের চ্যালেঞ্জ—‘খারাপ লাগলে বিল দিতে হবে না’

আপডেট সময় : ০৯:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬