ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেবিদ্বারে সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা Logo দেবিদ্বারে ফ্যামিলি কার্ড কেলেঙ্কারি | সংবাদ প্রকাশের পর ছাত্রদল নেতার বিরুদ্ধে জিডি Logo দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা: হামলার তথ্য আড়াল করে শিক্ষক দম্পতির সংবাদ সম্মেলনের অভিযোগ Logo চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সাজেদুল ইসলাম পলাশ Logo দেবিদ্বারে বসতঘরে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ Logo আমার নিরাপত্তা কোথায়? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিচার চাইলেন ড. মোশাররফের পুত্রবধূ Logo ব্রাহ্মণপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার Logo পারিবারিক ঐতিহ্য ও সেবার অঙ্গীকার নিয়ে ৯ নং মোহাম্মদপুরে চেয়ারম্যান প্রার্থী শাহনেওয়াজ সরকার শানু Logo দেবিদ্বারে সন্ত্রাস ও নাশকতা বিরোধী আইনে পৌর ছাত্রলীগ নেতা ইমন গ্রেফতার Logo দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উৎসবমুখর পরিবেশ, ঐক্যের ডাক সাইদুর রহমান লিটনের

দেবিদ্বারে সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

NEWS ROOM
  • আপডেট সময় : ০৬:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 6
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বারে ৪নং সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের ওয়াহেদপুর বাজারে এ আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক কামাল হোসেন, সদস্য সচিব আবু হানিফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, জসিম উদ্দিন মেম্বার, আজিজুর রহমান ও এমদাদুল হক বাবুসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন, মফিজুল ইসলাম, ফুল মিয়া মেম্বার, আব্দুল মোমেন, ময়নাল হোসেন, আবুল কালাম ও নজরুল ইসলাম সরকার। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহাদুর হোসেন।

আলোচনা সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক কামাল হোসেন বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, কোনো ধরনের বিভেদ চাই না। আমাদের লক্ষ্য হবে একটি শান্তিপূর্ণ ও সুসংগঠিত সুবিল ইউনিয়ন গড়ে তোলা। আমরা কোনো গ্রুপিং করতে চাই না।

নবগঠিত কমিটি থেকে যারা স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন, তাদের নিয়েও আমরা একসঙ্গে কাজ করতে চাই। কারণ, সবাই দলের নিবেদিতপ্রাণ। বিগত দিনে তারা অনেক ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে দলের জন্য কাজ করেছেন। দল অবশ্যই তাদের যথাযথ মূল্যায়ন করবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

এ সময় যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, দেবিদ্বার উপজেলার সাতটি ইউনিয়নের ঘোষিত কমিটির মধ্যে সুবিল ইউনিয়নের আহ্বায়ক অধ্যাপক কামাল হোসেন একজন যোগ্য ও মানবিক নেতা।

তিনি আরও বলেন, ১৯৯১ সাল থেকে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর হাত ধরে ধানের শীষ প্রতীকের স্লোগানে যুক্ত হয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ ৩৪ বছরের রাজনৈতিক জীবনে নানা বাধা-বিপত্তি ও ত্যাগ স্বীকার করে তিনি দলের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে কাজ করেছেন। কখনো পদ-পদবির জন্য রাজনীতি করেননি।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেবিদ্বারে সুবিল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৬:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬