ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায় Logo বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ Logo কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার Logo অন্যের অপমান কবে থেকে আয়ের উৎস হলো?’: এআই অপব্যবহার নিয়ে মেহজাবীনের ক্ষোভ Logo ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন Logo কুমিল্লায় রাতের সড়কে নিরাপত্তার শঙ্কা, ৯ মাসে ১১১ খুন Logo রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার দাউদ উল ইসলাম গুরুতর আহত Logo ঢাকায় অর্ধশত চেকপোেস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা Logo কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শাহীন

কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

NEWS ROOM
  • আপডেট সময় : ০৩:২৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 8
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সীমান্ত এলাকায় মাদককারবারিদের ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমানা অতিক্রম করায় পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশাবাড়ি সীমান্তের ২০৫৯ পিলারের আশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার এএসআই ইমরান আহমেদ ও কনস্টেবল রোহিত মারমা। এর মধ্যে কনস্টেবল রোহিত মারমা গত কয়েকদিন আগে ব্রাহ্মণপাড়া থানায় যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে দুই পুলিশ সদস্য সিএনজিচালিত অটোরিকশা করে রাত্রিকালীন ডিউটি করার সময় শশীদল ইউনিয়নের আশাবাড়ি ২০৫৯ সীমান্ত পিলার দিয়ে মাদক উদ্ধার অভিযানে যায়।
এসময় পুলিশ দেখে মাদককারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত পিছু ধাওয়া করলে সীমান্তে দাঁড়িয়ে থাকা ভারতীয় নাগরিকরা কনস্টেবল রোহিতকে আটক করে। পরে এএসআই ইমরান হোসেন তাকে ছাড়াতে গেলে লোকজন তাকেও আটক করে বিএসএফের হাতে তুলে দেয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদক উদ্ধারের কাজে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এসময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদককারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন।

পরে স্থানীয় মাদককারবারিরা তাকে আটক করেন। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করে বিএসএফ। আটক দুই সদস্যকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।এ বিষয়ে শশীদল বিওপির দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প কমান্ডারের বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট সময় : ০৩:২৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬