ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায় Logo বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ Logo কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার Logo অন্যের অপমান কবে থেকে আয়ের উৎস হলো?’: এআই অপব্যবহার নিয়ে মেহজাবীনের ক্ষোভ Logo ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন Logo কুমিল্লায় রাতের সড়কে নিরাপত্তার শঙ্কা, ৯ মাসে ১১১ খুন Logo রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার দাউদ উল ইসলাম গুরুতর আহত Logo ঢাকায় অর্ধশত চেকপোেস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা Logo কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শাহীন

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শাহীন

Desk News
  • আপডেট সময় : ০৯:০০:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 21
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হয়েছেন দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীন। গত সেপ্টেম্বর ২০২৬ মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।

বুধবার (৭ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ স্বীকৃতি দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

কল্যাণ সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে পালন, বুদ্ধিমত্তা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

গত সেপ্টেম্বর ২০২৬ মাসের কর্মদক্ষতার মূল্যায়নে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে) মো. কামরুজ্জামান এবং শ্রেষ্ঠ সার্কেল (দ্বিতীয়) হিসেবে দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন নির্বাচিত হন। এছাড়া শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (দ্বিতীয়) হিসেবে দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম নির্বাচিত হন।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার তাদের ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করেন। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ভবিষ্যতে অর্থ পুরস্কারের পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।

মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলার বিভিন্ন সার্কেলের অফিসার ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শাহীন

আপডেট সময় : ০৯:০০:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬