ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায় Logo বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ Logo কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার Logo অন্যের অপমান কবে থেকে আয়ের উৎস হলো?’: এআই অপব্যবহার নিয়ে মেহজাবীনের ক্ষোভ Logo ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন Logo কুমিল্লায় রাতের সড়কে নিরাপত্তার শঙ্কা, ৯ মাসে ১১১ খুন Logo রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার দাউদ উল ইসলাম গুরুতর আহত Logo ঢাকায় অর্ধশত চেকপোেস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা Logo কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শাহীন

দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার

Desk News
  • আপডেট সময় : ১০:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 47
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেবিদ্বার প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে মাদরাসার পুরাতন দেয়াল ধসে ১২ বছর বয়সী মাদরাসাছাত্র হাফেজ সিফাত রহমান নিহত হওয়ার ঘটনায় দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচারের বিষয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তার বাবা মাসুম রহমান ও পরিবারের সদস্যরা।

গত ১৩ এপ্রিল ২৬ রাতে ছোট আলমপুরের কাশিফুল উলুম ক্বাওমী মাদরাসায় পুরাতন দেয়াল ভাঙার সময় হঠাৎ দেয়াল ধসে হাফেজ সিফাত রহমানের মৃত্যু হয়। সিফাত উপজেলার বড়শালঘর ইউনিয়নের মাসুম রহমানের ছেলে।

ঘটনার দোষীরা প্রভাব খাটিয়ে আদালত থেকে জামিনে বের হয়ে মামলাটির কার্যক্রম অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে৷ বর্তমানে মামলার তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বিচারের অগ্রগতি নিয়ে নিহতের পরিবারের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

নিহত সিফাতের বাবা মাসুম রহমান বলেন, সন্তান হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা। একমাত্র প্রত্যাশা, তার সন্তানের মৃত্যুর সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং দায়ীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

পরিবারের দাবি, একটি চক্র চক্র পরিকল্পিত ভাবে রফাদফার মিথ্যা গুজব ছড়িয়ে সামাজিক ভাবে তাদের হেয় প্রতিপন্ন করেছে। প্রভাবশালীদের হুমকী ধামকী নিয়ে প্রতিদিন দিন কাটাঁতে হচ্ছে তাদের।

এদিকে, মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত শেষ করে দায় নির্ধারণ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

সিফাতের অকাল মৃত্যুতে তার পরিবার যেমন একজন সন্তানকে হারিয়েছে, তেমনি একটি পরিবারের ভবিষ্যৎও থমকে গেছে। এখন পরিবারের একটাই প্রশ্ন—সিফাতের মৃত্যুর দায় কার এবং কবে মিলবে তার মৃত্যুর বিচার?

অন্যদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন বলেন, হাফেজ সিফাত রহমান হত্যার চার্জশিট শ্রীগ্রই বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার

আপডেট সময় : ১০:৫৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬