ঢাকা ০২:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি Logo কুমিল্লায় বাঙ্গরাবাজার উপজেলায় জনচলাচলের রাস্তা দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে Logo দাউদকান্দিতে মালিগাঁও ইউনিয়ন মাদকবিরোধী সংগঠন গঠন।  সভাপতি নির্বাচিত রাদিত ভূঁইয়া শুভ Logo দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয় লুটপাট ও তালাবদ্ধ, স্তব্ধ করার চেষ্টা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ   Logo কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo রেমিট্যান্সে রেকর্ড, অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার Logo রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে! সাংবাদিকতার আড়ালে আ’লীগ নেতার চাঁদাবাজি ও ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ Logo ঢাবি শিক্ষার্থী ও তার মা-বোনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন Logo গণপূর্তের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুলের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: কাজ না করেই বিল উত্তোলন, টেন্ডার বাণিজ্যের সুনির্দিষ্ট তথ্য দুদকে।

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

Cumilla Post
  • আপডেট সময় : ০৫:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / 80
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনসংক্রান্ত শর্তাবলি পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা–কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে সমস্যা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান, তিনি যদি আওয়ামী লীগের….কারণ, এটা নির্দলীয়। কেউ দলের কথা বলবেন না এবং তিনি যদি তার প্রচারে…এটা হতে পারে। একজন নির্দলীয় ব্যক্তি এলেন, কিন্তু প্রচারে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেটা বলেন, সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি, তাঁর যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটি করার জন্য, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন, নিশ্চয়ই পারেন।

তখন আরেকজন সাংবাদিক জানতে চান, যদি পদপদবি থাকে, সে ক্ষেত্রে? জবাবে উপদেষ্টা জাহের উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের পদপদবি, আসলে যেটা হয় আরকি, যেহেতু সংগঠনের কর্মসূচি নিষিদ্ধ আছে, সংগঠন নিষিদ্ধ নেই। কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে, এই পদপদবি তিনি আসলে ব্যবহার করছেন না, করতে পারেন না।’

‘ব্যক্তি হিসেবে যে কেউ, যদি ক্রাইটেরিয়া (শর্তাবলি) যা আছে, সেটা যদি পূরণ করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন, তিনি নির্বাচন করতে পারেন, সরকারের দিক থেকে বাধা দেয়ার কোনো কারণ নেই।’ -উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬