চৌদ্দগ্রামে গার্মেন্টসে দগ্ধ সিকিউরিটি কর্মীর মৃত্যু
- আপডেট সময় : ০৫:২২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 32
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্টস লিঃ গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনায় দগ্ধ সিকিউরিটি কর্মী শাহাদাত হোসেন চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী কাজী বাড়ির বাসিন্দা। দুর্ঘটনার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ শুক্রবার সকাল ১০টায় সুয়াগাজী কাজী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বুধবার সকাল প্রায় ৭টার দিকে আমির শার্ট লিঃ গার্মেন্টসে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের ঘটনা ঘটে। এতে শাহাদাত হোসেনসহ আরও দুই শ্রমিক দগ্ধ হন। আহত অপর দুইজনের চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।













