ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কবুল’ বলা ছাড়াও যেসব শব্দে বিয়ে হয়ে যায় Logo বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ Logo কুমিল্লা সীমান্ত থেকে পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার Logo অন্যের অপমান কবে থেকে আয়ের উৎস হলো?’: এআই অপব্যবহার নিয়ে মেহজাবীনের ক্ষোভ Logo ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন Logo কুমিল্লায় রাতের সড়কে নিরাপত্তার শঙ্কা, ৯ মাসে ১১১ খুন Logo রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার দাউদ উল ইসলাম গুরুতর আহত Logo ঢাকায় অর্ধশত চেকপোেস্ট ২১ টহল দল, মাঠে নেমেছে গোয়েন্দারা Logo কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র এএসপি শাহীন

সংসদের অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা তাইয়্যেবা

  • আপডেট সময় : ০৭:৫৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 203
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১২ মার্চ)। এর প্রস্তুতি হিসেবে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পাশের দেয়ালে ঠিক উপরে আরবি ক্যালিগ্রাফিতে লেখা হয়েছে কালেমা তাইয়্যেবা।

বুধবার (১১ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান রুমন বলেন, ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর সংসদ ভবন সংস্কার করা হয়।

অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অধিবেশন কক্ষে ক্যালিগ্রাফিটি স্থাপন করেছে।

“সেই অনুযায়ী, অধিবেশন কক্ষের দেয়ালে কালেমা তাইয়্যেবার আরবি ক্যালিগ্রাফি—‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়েছে”, বলেন আতিকুর রহমান রুমন।

এদিকে, বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সচিবালয়ে তার কার্যালয়ে অফিস করেছেন। অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি সংসদ নেতার কার্যালয়ে অফিস করেছেন।’

আতিকুর রহমান রুমন আরও বলেন, জাতীয় সংসদে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি তারেক রহমান বুধবার সকালে বিএনপির সংসদীয় দলের সভায় যোগ দেন এবং সংসদ নেতা হিসেবে এতে সভাপতিত্ব করেন।

সভায় বৃহস্পতিবার সকালে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংসদের অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা তাইয়্যেবা

আপডেট সময় : ০৭:৫৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬