সংবাদ শিরোনাম ::
কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর
Cumilla Post
- আপডেট সময় : ০৫:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / 52
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।
বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। পাশাপাশি প্রভাব বিস্তার করে জোরপূর্বক সিল মারা এবং এসবের প্রতিবাদ করায় অনেক কর্মীকে মারধরের ঘটনাও ঘটেছে।’

















