ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুমিল্লা চান্দিনা যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও ভ্রন হত্যার অভিযোগ, স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা Logo দেবিদ্বারে মাদরাসার দেয়াল ধসে শিক্ষার্থী নিহত: বিচারের অপেক্ষায় হাফেজ সিফাতের পরিবার Logo দেবিদ্বারে ক্লিন ইমেজের নেতা আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন; রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে স্থানীয়দের দাবি Logo কুমিল্লায় বাঙ্গরাবাজার উপজেলায় জনচলাচলের রাস্তা দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে Logo দাউদকান্দিতে মালিগাঁও ইউনিয়ন মাদকবিরোধী সংগঠন গঠন।  সভাপতি নির্বাচিত রাদিত ভূঁইয়া শুভ Logo দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয় লুটপাট ও তালাবদ্ধ, স্তব্ধ করার চেষ্টা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ   Logo কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo রেমিট্যান্সে রেকর্ড, অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার Logo রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে! সাংবাদিকতার আড়ালে আ’লীগ নেতার চাঁদাবাজি ও ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ

সায়েদাবাদে বাস টার্মিনালে ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ

Cumilla Post
  • আপডেট সময় : ০৫:১০:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 194
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে বড় ধরনের উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত বিস্তৃত এলাকার অনুমোদনহীন ও অবৈধ বাস কাউন্টারসমূহ উচ্ছেদ করা হচ্ছে। বুধবার ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

গত ১০ মার্চ ডিএসসিসি’র উদ্যোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা সড়ক পরিবহন বাস মালিক সমিতি, সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন মালিক সমিতি এবং পরিবহন শ্রমিক কমিটির সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হলো। প্রাথমিক জরিপে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত সায়েদাবাদ কাউন্টার কেন্দ্রিক মোট ২৪০টি অবৈধ কাউন্টার চিহ্নিত করা হয়েছে। অভিযান চলাকালে চিহ্নিত অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে রাস্তা বা ফুটপাত দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

সায়েদাবাদের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। মগবাজার মোড় থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী হয়ে কাকরাইল মসজিদ, মৎস্য ভবন ও আব্দুল গনি রোড হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তন এলাকা এবং বাংলামোটর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হেয়ার রোড ও শিক্ষা ভবন এলাকায় এ অভিযান পরিচালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সায়েদাবাদে বাস টার্মিনালে ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ

আপডেট সময় : ০৫:১০:২২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬