ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দেবিদ্বারে কৃষক জুলুস মিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন Logo গণভোটের গণরায়কে অস্বীকার করার মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে Logo দেবিদ্বারে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেলেন ছাত্রশক্তি নেতা মেহেদী Logo “মাদক সিন্ডিকেট ভাঙার খেসারত? দেবিদ্বারে ছাত্রশক্তি নেতা মেহেদী হাসান তানজীমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে পরিকল্পিত ফাঁসানোর অভিযোগ Logo রামগঞ্জে অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই, খোলা আকাশের নিচে পরিবার Logo হাদির দুই খুনিকে ফেরানোর অনুরোধে সাড়া দেয়নি ভারত Logo একলাফে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকা Logo চান্দিনায় ভিডিও ধারণে দুই সাংবাদিকের হাতে হাতকড়া: ক্ষমতার অপব্যবহার নাকি আইনি কঠোরতা? Logo তীব্র জ্বালানি সংকটে দেশ, মন্ত্রীরা বলছেন সমস্যা নেই Logo কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু

দেবিদ্বারে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেলেন ছাত্রশক্তি নেতা মেহেদী

Desk News
  • আপডেট সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 30
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: তোফায়েল আহমেদ

দেবিদ্বারে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেয়েছেন ছাত্রশক্তি নেতা তানজিম হাসান মেহেদী। গতকাল তার গ্রেপ্তারের খবর একাধিক গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর ফলে তিনি আপাতত কারামুক্ত থাকলেও মামলার আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।

এদিকে, ঘটনাটি ঘিরে দেবিদ্বার এলাকায় ভিন্নমুখী প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

অন্যদিকে জামিন পাওয়ার পর তানজিম হাসান মেহেদী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বলেন, মাদকের বিরুদ্ধে তার আন্দোলন অব্যাহত থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি আপসহীন অবস্থানে থাকবেন।

তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, “সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল” (সূরা বনী ইসরাঈল: ৮১)। পোস্টের শেষে তিনি “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানও উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবিদ্বারে শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তারের একদিন পরই জামিন পেলেন ছাত্রশক্তি নেতা মেহেদী

আপডেট সময় : ০২:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬