ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চৌদ্দগ্রামে গার্মেন্টসে দগ্ধ সিকিউরিটি কর্মীর মৃত্যু Logo ‘অনাগ্রহী’ যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে ইরান Logo সংঘবদ্ধ ছিনতাই চক্রের কবলে পড়ে হত্যার শিকার কাস্টমস কর্মকর্তা, গ্রেপ্তার ৫ Logo আশা করব গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে নেয়া হয় Logo এনসিপির যুবশক্তির নতুন কমিটির নেতৃত্বে তারিকুল-ফরহাদ Logo সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার করেছে ডিবি Logo এলজিইডিতে ক্ষমতার একক আধিপত্য: বহুপদ দখল, অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচনায় নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান Logo মুরাদনগরে ব্ল্যাকমেইল সিন্ডিকেট: ব্যক্তিগত ছবি ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ Logo গণপূর্ত প্রকৌশলী তাবেদুন সিন্ডিকেটের কোটি টাকা লুটপাট, Logo ব্যক্তিগত ছবি দিয়ে ব্ল্যাকমেইল: মুরাদনগরে আরিফ সরকার চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সর্বস্বান্ত সানা-উল্লাহ: রিয়াদে অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনি লড়াই

NEWS ROOM
  • আপডেট সময় : ০২:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 283
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনুসন্ধানী প্রতিবেদক :

| রিয়াদ, সৌদি আরব | ১৪ মার্চ ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের হারা শিবচর এলাকায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি ‘রনি গ্রুপ’ নামে পরিচিত একটি কুখ্যাত চক্রের হাতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশি প্রবাসী সানা-উল্লাহ।

অনুসন্ধানে জানা যায়, ১৪ মার্চ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে হারা শিবচর মোড় এলাকায় নিজের দোকানের সামনে অবস্থান করছিলেন সানা-উল্লাহ। এ সময় হঠাৎ করেই রনি, আলামিন ও মনিরের নেতৃত্বে ১৮-২০ জনের একটি দল তাকে ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তাকে বেধড়ক মারধর করে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

অপহরণের পর তাকে একটি নির্জন আস্তানায় নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠে। নির্যাতনের সময় তার চিৎকার আশপাশে থাকা অন্যান্য প্রবাসীদের কানে পৌঁছালে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়।

স্থানীয় প্রবাসীরা জরুরি নম্বরে কল করে বিষয়টি সৌদি পুলিশের নজরে আনেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা ও চোখ বেঁধে রাখা অবস্থায় সানা-উল্লাহকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় পুলিশ। স্বজনদের উপস্থিতিতে তিনি মানসিকভাবে কিছুটা স্বস্তি ফিরে পান।

পুলিশ ও স্বজনদের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে সানা-উল্লাহ জানান, অপহরণকারীরা তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং তার কাছ থেকে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য, ব্যাংক কার্ড ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত প্রায় ৪২ হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী সানা-উল্লাহর বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ৯নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার স্বজন আলামিন সৌদি আরবে একটি মামলা (নং: 4852357) দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে রনি, মনির ও আলামিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রবাসী কমিউনিটির দাবি, দীর্ঘদিন ধরে হারা শিবচর এলাকায় একটি চক্র প্রবাসীদের টার্গেট করে অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছে। তারা দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সর্বস্বান্ত সানা-উল্লাহ: রিয়াদে অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনি লড়াই

আপডেট সময় : ০২:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬