ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও সরকার সেই রায় অস্বীকার করেছে: আখতার Logo চৌদ্দগ্রামে গার্মেন্টসে দগ্ধ সিকিউরিটি কর্মীর মৃত্যু Logo ‘অনাগ্রহী’ যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিতে যাচ্ছে ইরান Logo সংঘবদ্ধ ছিনতাই চক্রের কবলে পড়ে হত্যার শিকার কাস্টমস কর্মকর্তা, গ্রেপ্তার ৫ Logo আশা করব গুজব ছড়ানোর আগে যেন একটু ভেরিফাই করে নেয়া হয় Logo এনসিপির যুবশক্তির নতুন কমিটির নেতৃত্বে তারিকুল-ফরহাদ Logo সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার করেছে ডিবি Logo এলজিইডিতে ক্ষমতার একক আধিপত্য: বহুপদ দখল, অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচনায় নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান Logo মুরাদনগরে ব্ল্যাকমেইল সিন্ডিকেট: ব্যক্তিগত ছবি ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ Logo গণপূর্ত প্রকৌশলী তাবেদুন সিন্ডিকেটের কোটি টাকা লুটপাট,

অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না: সমাজকল্যাণ মন্ত্রী

  • আপডেট সময় : ০৩:৫৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / 74
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বিগত ১৭-১৮ বছরে এই প্রেস ক্লাব ও এর আশপাশের রাস্তায় সাংবাদিকদের ওপর যে অবর্ণনীয় নির্যাতন হয়েছে এবং আমরা অনেককে হারিয়েছি, সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না। আমরা সবাই মিলে এমনভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই, যেখানে আর পেছনে ফিরে তাকাতে না হয়।

আজ বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘আজ নতুন পরিবেশে, নতুন পরিচয়ে, নতুন অবয়বে আপনাদের সামনে কথা বলতে পারাটা এক বিশেষ অনুভূতির বিষয়। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আমাদের দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে আছে। এখানকার প্রতিটি আন্দোলনে সাংবাদিকদের ত্যাগের আমরা সাক্ষী।’

তিনি আরো বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি— আমরা যেন সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন।’

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বিভিন্ন জাতীয় পত্রিকার সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না: সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ০৩:৫৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬