দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয় লুটপাট ও তালাবদ্ধ, স্তব্ধ করার চেষ্টা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ
- আপডেট সময় : ০৯:৪৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 51
নিজস্ব প্রতিবেদক
মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ সাহাব উদ্দিনের দাউদকান্দিস্থ স্থানীয় কার্যালয়ে সন্ত্রাসীরা মালামাল লুটপাট করে তালা জুলিয়ে দেয় ।
মোহনা টেলিভিশনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মোঃ সাহাব উদ্দিন জানান দাউদকান্দি উপজেলা সদরের উপজেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় দাউদকান্দিস্থ মোহনা টেলিভিশনের স্থানীয় কার্যালয়ে গতকাল বুধবার ০৮/০৭/২০২৬ইং তারিখ সকাল আনুমানিক ১০.০০ টায় গিয়ে দেখি কে বা কাহারা আমার তালার পরির্বতে অন্য তালা।
লাগিয়ে রেখেছে, আমি তৎখনাত নিচে এসে স্থানীয় আশেপাশের দোকানদারদের কে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন আমরা দেখেছি ০৬/০৭/২০২৬ইং, আনুমানিক বিকেল ৩.০০টা থেকে ৪.০০টার মধ্যে আনুমানিক ৭-৮ জনের একটি সংঘবদ্ধ দল তালা ভেঙে মালামাল নিচে নামিয়ে তিন থেকে চারটি ভ্যান গাড়িতে তোলে এবং বাহিরে থাকা মোহনা টেলিভিশনের ডিজিটাল সাইনবোর্ড টি সহ নিয়ে যায়, আমরা তাদেরকে তালা ভাঙ্গার কথা এবং মালামাল নিয়ে যাওয়ার কথা জিজ্ঞেস করলে আমাদেরকে ধমক দিয়ে থামিয়ে দেয়,
বলে এটা আমাদের বিষয়, তারা আমাদেরকে তেমন কোনো সদ্ব উত্তর দেয়নি, আমরা ভয়ে চুপ ছিলাম, কাউকে চিনতে পেরেছেন কিনা- এই বিষয়ে জানতে চাইলে প্রত্যক্ষদর্শিরা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি । মোহনা টেলিভিশনের প্রতিনিধি জানান আমি শেষ অফিসে গিয়েছিলাম ০৬/০৭/২০২৬ইং, তারিখ সকাল আনুমানিক ১০.০০ টায়, পরবর্তীতে অফিসে যাওয়া হয় ০৮/০৭/২০২৬ইং তারিখ আনুমানিক সকাল ১০.০০ টায়, গিয়ে দেখি অন্য দুটি তালা ঝুলানো,
পরে বিস্তারিত তথ্য নিয়ে এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় আমি একটি লিখিত অভিযোগ দায়ের করি, অভিযোগের নাম্বার-SDR-১৯৬৬, তিনি আরো জানান, অফিসে আমার মূল্যবান নথিপত্র এবং ল্যাপটপ সহ একাধিক চেয়ার, টেবিল, সোফা, লাইট, ফ্যান সহ অনেক কিছু ছিলো, যাহার মূল্য আনুমানিক ০৫ (পাঁচ) লক্ষ টাকার বেশি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা না পাওয়ায় এখনো সন্ত্রাসীদের দেয়া তালাবদ্ধ অবস্থায় কার্যালয়টি রয়েছে ।
তিনি আরো বলেন প্রশাসন, এবং আইনশৃঙ্খলা বাহিনী চাইলে সন্ত্রাসীদের খুঁজে বের করা সহজ হবে কারণ প্রত্যক্ষদর্শীদের মতে দিনের বেলায় এ ঘটনাটি সংগঠিত হয়, উপজেলা পরিষদ মার্কেটের সামনে পাকা রাস্তা, সন্ত্রাসীদের আসা-যাওয়ার রাস্তার আশেপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, উপজেলা প্রশাসনের এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সঠিকভাবে পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে এবং সন্ত্রাসীদের চিহ্নিত করা যাবে ।
তিনি আরো জানান এই ধরনের কর্মকান্ড প্রকাশ্য গণমাধ্যমের জন্য হুমকি, দ্রুত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি ।
এ বিযয় অভিযোগ করার পর দাউদকান্দি মডেল থানার এস,আই মধু ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচাজ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান- এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্যে একজন অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে।













