ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সর্বস্বান্ত সানা-উল্লাহ: রিয়াদে অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনি লড়াই Logo ঈদের আগে দেবিদ্বারে ভিজিএফ চাল বিতরণে স্বস্তি নিম্নআয়ের মানুষের Logo ঈদের আগে দেবিদ্বারে ভিজিএফ চাল বিতরণে স্বস্তি নিম্নআয়ের মানুষের Logo সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা Logo বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী Logo ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ ওয়াশিংটনের Logo এসএসসিতে প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ ঘটনাপ্রবাহ Logo বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ: বর–কনেসহ নিহত বেড়ে ১৪ Logo ভুয়া রেশন কার্ড তৈরি করে অর্থ আত্মসাৎ করতেন ১১ পুলিশ সদস্য

সর্বস্বান্ত সানা-উল্লাহ: রিয়াদে অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনি লড়াই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনুসন্ধানী প্রতিবেদক :

| রিয়াদ, সৌদি আরব | ১৪ মার্চ ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের হারা শিবচর এলাকায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি ‘রনি গ্রুপ’ নামে পরিচিত একটি কুখ্যাত চক্রের হাতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশি প্রবাসী সানা-উল্লাহ।

অনুসন্ধানে জানা যায়, ১৪ মার্চ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে হারা শিবচর মোড় এলাকায় নিজের দোকানের সামনে অবস্থান করছিলেন সানা-উল্লাহ। এ সময় হঠাৎ করেই রনি, আলামিন ও মনিরের নেতৃত্বে ১৮-২০ জনের একটি দল তাকে ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই তাকে বেধড়ক মারধর করে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

অপহরণের পর তাকে একটি নির্জন আস্তানায় নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ উঠে। নির্যাতনের সময় তার চিৎকার আশপাশে থাকা অন্যান্য প্রবাসীদের কানে পৌঁছালে পরিস্থিতি ভিন্ন মোড় নেয়।

স্থানীয় প্রবাসীরা জরুরি নম্বরে কল করে বিষয়টি সৌদি পুলিশের নজরে আনেন। দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা ও চোখ বেঁধে রাখা অবস্থায় সানা-উল্লাহকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় পুলিশ। স্বজনদের উপস্থিতিতে তিনি মানসিকভাবে কিছুটা স্বস্তি ফিরে পান।

পুলিশ ও স্বজনদের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে সানা-উল্লাহ জানান, অপহরণকারীরা তাকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে এবং তার কাছ থেকে মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য, ব্যাংক কার্ড ও ব্যবসায়িক কাজে ব্যবহৃত প্রায় ৪২ হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী সানা-উল্লাহর বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ৯নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার স্বজন আলামিন সৌদি আরবে একটি মামলা (নং: 4852357) দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে রনি, মনির ও আলামিনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রবাসী কমিউনিটির দাবি, দীর্ঘদিন ধরে হারা শিবচর এলাকায় একটি চক্র প্রবাসীদের টার্গেট করে অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছে। তারা দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

12 March 2026

ভুয়া রেশন কার্ড তৈরি করে অর্থ আত্মসাৎ করতেন ১১ পুলিশ সদস্য

www.cumillapost.com|

সর্বস্বান্ত সানা-উল্লাহ: রিয়াদে অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনি লড়াই

আপডেট সময় : ০২:৪২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬