ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুমিল্লায় নিহতরা মাওলানা ফয়সালের পরিবারের সদস্য Logo দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর Logo কূটনীতিকদের সঙ্গে জামায়াতে আমিরের ঈদের শুভেচ্ছা বিনিময় Logo গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় তথ্যমন্ত্রীর Logo সর্বস্বান্ত সানা-উল্লাহ: রিয়াদে অপহরণকারী চক্রের বিরুদ্ধে আইনি লড়াই Logo ঈদের আগে দেবিদ্বারে ভিজিএফ চাল বিতরণে স্বস্তি নিম্নআয়ের মানুষের Logo ঈদের আগে দেবিদ্বারে ভিজিএফ চাল বিতরণে স্বস্তি নিম্নআয়ের মানুষের Logo সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা Logo বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী Logo ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ ওয়াশিংটনের

কুমিল্লায় নিহতরা মাওলানা ফয়সালের পরিবারের সদস্য

NEWS ROOM
  • আপডেট সময় : ০১:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 77
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহতরা বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদের পরিবারের সদস্য।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের দেয়া যৌথ বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বাদ মাগরিব কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা

ফয়সাল আহমদের ছোট বোন, ভগ্নিপতি মাওলানা আব্দুল মোমিন, এক ভাগনি ও দুই ভাগিনার করুণ প্রাণহানির ঘটনা ঘটে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিবৃতিতে নেতৃবৃন্দ মহান আল্লাহ তা‘আলার দরবারে নিহতদের জন্য শাহাদাতের মর্যাদা কামনা করার পাশাপাশি তাদের সব গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদায় আসীন করার জন্য দোয়া করেন।

সেই সঙ্গে বিবৃতিতে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে এই কঠিন সময়ে তাদের ধৈর্য ও শক্তি দানের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুমিল্লায় নিহতরা মাওলানা ফয়সালের পরিবারের সদস্য

আপডেট সময় : ০১:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬