ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঈদের আগে দেবিদ্বারে ভিজিএফ চাল বিতরণে স্বস্তি নিম্নআয়ের মানুষের Logo ঈদের আগে দেবিদ্বারে ভিজিএফ চাল বিতরণে স্বস্তি নিম্নআয়ের মানুষের Logo সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা Logo বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী Logo ওমান ছাড়তে মার্কিন কূটনৈতিক কর্মীদের নির্দেশ ওয়াশিংটনের Logo এসএসসিতে প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ: সর্বশেষ ঘটনাপ্রবাহ Logo বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ: বর–কনেসহ নিহত বেড়ে ১৪ Logo ভুয়া রেশন কার্ড তৈরি করে অর্থ আত্মসাৎ করতেন ১১ পুলিশ সদস্য Logo রাষ্ট্রপতির তিন অপরাধের কারণে সংসদ থেকে বের হয়ে এসেছি

ঈদের আগে দেবিদ্বারে ভিজিএফ চাল বিতরণে স্বস্তি নিম্নআয়ের মানুষের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: তোফায়েল আহমেদ

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের এই বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে ঈদের আগে কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ ২০২৬) সকালে উপজেলার এলাহাবাদ ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন ইউনিয়নের ১,৫৫০ জন সুবিধাভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান, গণঅধিকার পরিষদের নেতা জসিম উদ্দিন, ৩নং ওয়ার্ডের মেম্বার লিটন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক। এতে করে নিম্ন আয়ের মানুষজন ঈদের আগে কিছুটা স্বস্তি নিয়ে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারবেন।

চাল বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া সুবিধাভোগীরা সরকারের এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা আনন্দিত এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলমান থাকবে, যাতে করে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ এই সহায়তার আওতায় আসতে পারেন।

Share this news as a Photo Card

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

12 March 2026

রাষ্ট্রপতির তিন অপরাধের কারণে সংসদ থেকে বের হয়ে এসেছি

www.cumillapost.com|

ঈদের আগে দেবিদ্বারে ভিজিএফ চাল বিতরণে স্বস্তি নিম্নআয়ের মানুষের

আপডেট সময় : ১১:১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬