রাষ্ট্রপতির তিন অপরাধের কারণে সংসদ থেকে বের হয়ে এসেছি
- আপডেট সময় : ০৯:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীনের তিন অপরাধের কারণে তার ভাষণ না শুনে সংসদ থেকে বের হয়ে এসেছেন বলে জানিয়েছেন, জামায়াত ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমান।
বৃহস্পতিবার জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শুরু হলে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ব্যাপক প্রতিবাদ জানিয়ে সেখান থেকে বের হয়ে আসেন।পরে প্রেস ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, বহু প্রত্যাশার একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের ফলাফল নিয়ে আজকে আমরা কোনো কথা বলবো না। কিন্তু আমরা বুকভরা আশা নিয়ে সংসদে এসেছি। যে সংসদ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম, এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিলো, যারা খুনের সহযোগী ছিল তারা যেন এখানে বক্তব্য দিতে না পারে।তিনি বলেন, এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী। যার বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে-তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যত খুন হয়েছে, একটা খুনের শাসক গোষ্ঠীর তিনি প্রতিবাদ করেননি। তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক। অভিভাবক হিসেবে তিনি রাষ্ট্রের নাগরিকদের প্রতি জঘন্য অপরাধ করেছেন।










