ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ: বর–কনেসহ নিহত বেড়ে ১৪ Logo ভুয়া রেশন কার্ড তৈরি করে অর্থ আত্মসাৎ করতেন ১১ পুলিশ সদস্য Logo রাষ্ট্রপতির তিন অপরাধের কারণে সংসদ থেকে বের হয়ে এসেছি Logo এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী Logo সংসদের অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা তাইয়্যেবা Logo বিএনপি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায়: প্রধানমন্ত্রী Logo প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন Logo প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ Logo অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যেতে চাই না: সমাজকল্যাণ মন্ত্রী Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ: বর–কনেসহ নিহত বেড়ে ১৪

শামীম রেজা
  • আপডেট সময় : ১০:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
cumillapost অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের রামপালে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী বলে নিশ্চিত করেন বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ওসি জাফর আহমেদ।

নিহতরা হলেন, বর সাব্বির (৩০), নববধূ মারজিয়া আক্তার মিতু (২৫), মিতুর নানী আনোয়ারা (৭০), দাদি রাশিদা বেগম (৭৫), বোন লামিয়া (১২), বরের বাবা আব্দুর রাজ্জাক (৭০), মা আঞ্জুমান বেগম (৬০), বরের ভাবি পুতুল (৩৫), আলিফ (১২), বরের বোন ঐশি (৩০), ঐশির স্বামী সামিউল, আব্দুল্লাহ সানি (১২), দেড় বছরের শিশু ইরাম ও মাইক্রোবাসের চালক নাঈম (৪০)।

নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা. মেহনাজ মোশাররফ। এছাড়া নিহত বাকি চারজনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। গুরুতর আহত আরেকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বরযাত্রীরা বিয়ের পর মাইক্রোবাসে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে নববধূ মারজিয়া আক্তার মিতুকে নিয়ে বাগেরহাটের মোংলা উপজেলার শ্যাওলাবুনিয়া গ্রামে বরের বাড়িতে ফিরছিলেন। পথে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকাল ৪টার দিকে মোংলা থেকে ছেড়ে আসা বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নারীসহ চারজনের মৃত্যু হয়।  দুর্ঘটনায় উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খুলনা হাইওয়ে পুলিশ সুপার মো. জাকারিয়া বলেন, দুর্ঘটনায় মোট ১৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে ১০ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি চারজনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। এছাড়া একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

সুত্র: ইত্তেফাক

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ: বর–কনেসহ নিহত বেড়ে ১৪

আপডেট সময় : ১০:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬